শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৩ পিএম, ২০২৩-১২-০৬
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ নির্বাচন কমিশনের সাথে বিদেশিরা দেখা করেছে। নির্বাচনে বিদেশিরা আমাদের উপর কোনো চাপই দেন নাই এবং চাপ দেওয়ার তাদের অধিকারও নাই নির্বাচন কমিশনার(ইসি) আলমগীর বক্তব্য বলেন। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইসি আলমগীর আরও বলেন ,‘ভোট কেমন পড়বে এ বিষয়টা যদি ভোট অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে পারি আইনশৃঙ্খলা যদি রক্ষা থাকে ভোটাররা যদি অবাধে ভোটকেন্দ্র যেতে পারে প্রার্থীরা ও তার সমর্থকরা ভোটের নির্বাচনের প্রচার করতে পারে এজন্য এখানে এসেছি। ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারবেন না—এমন কোনো খবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই।’ জেলা প্রশাসক ও জেলা জেলার রিটার্নিং অফিসার মো. শফিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারসহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর জেলা প্রধানরা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited