শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৩ পিএম, ২০২৩-০৫-৩১
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৩০মে ২০২৩ইং) ভোর ৬টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত করন করা হয়।
সকাল ১০টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের নেতৃত্বে মাল্যদান করা হয়।
বেলা ১১টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
বেলা সাড়ে ১১টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ডা.এম এ লতিফ এর নেতৃত্বে তিন দিন ব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বেলা ১২টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা মহিলা দলের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
বেলা ১টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ শহর বিএনপির উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
বাদ যোহর ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
বাদ আছর ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা ওলামা দলের উদ্যোগে পবিত্র কোরআন খানির আয়োজন করা হয়।
বিকেল সাড়ে ৬টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা জাসাস'র উদ্যোগে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
বাদ মাগরিব ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি গাজী আজিজুর রহমান দুলাল ও পরিচালনা করেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.এস.এম নাজমুল ইসলাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক আবু হাসিম তালুকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু 'র সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি,শহর বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited