শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৪ পিএম, ২০২২-০৪-২৭
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় ঘরমুখী মানুষের ঈদযাত্রা নিরাপদ রাখতে রাতের সড়কে বাড়ানো হবে পুলিশী নিরাত্তা। আনন্দময় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে দূর দূরান্ত থেকে গ্রামে ফেরা ওই সব মানুষের জন্য রাতের সড়কে চুরি, ডাকাতি, ছিনতাই রোধে পুলিশের পাশাপাশি স্থানীয়ভাবেও পাহারার ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এ কথা বলা হয়। এছাড়া সম্প্রতি (২১ এপ্রিল) ট্রাক্টরচাপায় প্রশান্ত নামে এক তরুণের মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেল কক্ষে আইনশৃঙ্খলা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি হক সরকার ও সাংবাদিক কামাল হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
সভায় বক্তারা- ক্রেতাসাধারণের নিরাপদি কেনাকাটা নিশ্চিত করতে বিভিন্ন শপিং মল, সিএনজি, বাসের ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, এনজিওগুলোর ঋণের কিস্তি আদায়ে গ্রাহকদের প্রতি সহনশীল থাকা, বাল্য বিয়ে, মাদক ও জোয়া ও ডিজে পার্টির দৌরাত্ম্য বন্ধে যথাযথ আইনী ব্যবস্থার নেওয়ার ওপর বক্তব্য রাখেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited