শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৫ পিএম, ২০২১-০৭-২৭
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেস ক্লাবের নব-গঠিত কার্যনির্বাহী পরিষদ দায়িত্বভার গ্রহণ করেছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। প্রেস ক্লাবের পূর্বের কমিটির সভাপতি এমএ রশীদ ভূঁইয়া নব-গঠিত কমিটির সভাপতি আছাদুজ্জামান খন্দকার ও সাধারণ সম্পাদক আ.ন.ম. তানভীর হায়দার ভূঁইয়া’র হাতে দায়িত্বভার হস্তান্তর করেন।
এসময় প্রেস ক্লাবের নতুন ও পুরাতন কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নব-গঠিত কমিটির সভাপতি ও দৈনিক কালের কন্ঠের পাকুন্দিয়া প্রতিনিধি আছাদুজ্জামান খন্দকার বলেন, পূর্বের কমিটির মেয়াদ আজ (মঙ্গলবার, ২৭ জুলাই) শেষ হওয়ায় নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নব-গঠিত কমিটি সততা, পেশাদারিত্ব ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। প্রসঙ্গত, গত ১৭ জুলাই পাকুন্দিয়া প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মত সিদ্ধান্তে আছাদুজ্জামান খন্দকার কে সভাপতি ও আ.ন.ম. তানভীর হায়দার ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited