শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২২ পিএম, ২০২২-০৫-২২
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে পৌরশহরের লাল বাজার এলাকায় নব নির্মিত উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়। সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ও সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হিমেল খান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহানম, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু ইউসুফ নূরুল্লাহ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শোয়ায়েবুর রহমান, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ভূমি অফিসে না গিয়েই অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর সহ বিভিন্ন সেবা গ্রহণ করা যাবে। নামজারি আবেদন, অনলাইন হোল্ডিং টেক্সের আবেদন, খতিয়ানের নামজারি ইত্যাদি সেবা তাৎক্ষনিক ভাবে প্রদান করা হবে। মেলার মূল উদ্দেশ্যে হলো ভূমি মন্তণালয়ের সেবাগুলো রয়েছে জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়া।
উল্লেখ যে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মধ্যে ব্যাপক পরিচিত করাতে এবারের ভূমি সেবা সপ্তাহে নানা পদক্ষেপ থাকবে। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধে এবং এ সংক্রান্ত সেবা সহজলভ্য করতে এরই মধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে সেজন্য এক ঠিকানায় সব ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে ‘ভূমি সেবা প্ল্যাটফর্ম’।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited