শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২০ পিএম, ২০২৩-০১-২৫
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : বড়লেখায় পাহাড়ি জনপদ বোবারথল’ ১১টি গ্রামের, ৯শত পরিবারের হাজার হাজার স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের ষড়যন্ত্র ও নিরহ জনগণকে মিথ্যা মামলাসহ বিভিন্ন ভাবে শাহবাজপুর চা-বাগান কর্তৃপক্ষ বে-আইনীভাবে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বোবারথল এর স্থানীয় জনগণ গত ২৪ জানুয়ারী বিকালে। এলাকার প্রবীন মুরব্বি আব্দুল কদ্দুস এর সভাপতিত্বে ও আব্দুর রহমান এর সঞ্চালনায় বোবারথল, ইসলাম নগর এলাকায় ঘন্টা ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- নিয়াজুর রহমান, নাজিম উদ্দিন, আরমুছ আলী, আব্দুর রাজ্জাক, আব্দুল হাসিম, কয়েছ আহমদ, আতিকুর রহমান, আলী হোসেন, সরফ উদ্দিন, ইসলাম উদ্দিন ও আব্দুল্লাহ প্রমুখ। মানববন্ধনে ৩ শতাধিক জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- শাহবাজপুর চা-বাগান কর্তৃপক্ষ অন্যায় ও বে-আইনীভাবে বোবারথল খাস খতিয়ানের জমি আতœসাৎ করার উদ্দেশ্যে এলাকার নিরীহ ও শান্তিপ্রিয় লোকজনদের উপর একাধিক মামলা দিয়ে হয়রানী করছেন। দীর্ঘদিনের জীবনের লড়াইয়ে ক্লান্ত। ভেঙে ফেলা হয়েছে বসবাসরত ঘর। খোলা আকাশের নীচে মানবেতর জীবন নিয়ে বসবাস করছে অনেক পরিবার। তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য মিথ্যা বানোয়াট মামলা দিয়ে নিরহ জনগণকে এলাকা ছাড়াসহ বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে। যাদেরকে ভিকটিম বানানো হচ্ছে তারা এসব কিছুই জানেন না। আমরা এসব হয়রানী ও উচ্ছেদের ষড়যন্ত বন্ধ করার জন্য জোর দাবী জানাই। বক্তারা আরো জানান- শাহবাজপুর চা-বাগান কর্তৃপক্ষ সরকারের খাস খতিয়ানের অনেক ভূমি অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। এর ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। দ্রুত তাদের অবৈধ দখল থেকে ভূমি উদ্ধার করার দাবী জানাই।
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙ্গাবালী প্রতিনিধি সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited