শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৫:২৬ পিএম, ২০২২-০৪-১৭
আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুর মহানগরীর টঙ্গীর গুশুলিয়া এলাকা থেকে মারজিয়া (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ওই এলাকার আব্দুর রহিমের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মারজিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার লক্ষ¥ীপুর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে এবং শরীফ মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, মারজিয়া ও তার স্বামী শরীফ মিয়া আব্দুর রহিমের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই সাংসারিক বিষয়াদি নিয়ে ঝগড়া লেগেই থাকতো। গত ২-৩ দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এতে উভয়ের মাঝে মনোমালিন্য দেখা দেয়।
বিষয়টি মারজিয়ার বাবা-মাকে জানালে তারা তাকে স্বামীর সাথে মিলেমিশে সংসার করার জন্য উপদেশ দেন। একপর্যায়ে শনিবার সন্ধ্যায় মারজিয়ার মা রুমা বেগম মেয়ের বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে মেয়েকে ডাকাডাকি করেন। এ সময় কোন সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করতে থাকে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে জানালার ফাঁক দিয়ে ঘরের সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস পড়া ঝুলন্ত অবস্থায় মারজিয়াকে দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের আসলে বলা যাবে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited