শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৩ পিএম, ২০২৩-১২-১১
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে এক মানসিকহীন এক যুবকের দায়ের কোপে ইসমাইল হোসেন (৪৫) নামে আরেক মানসিক ভারসাম্যহীনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ডিসেম্বর) দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর ফারাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ফারাজী ওই এলাকার চাঁন ফারাজীর ছেলে। এ ঘটনায় একই এলাকার মৃত জালাল সেখের ছেলে মোস্তফা সেখকে আটক করেছে পুলিশ। ডিগ্রীচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজনেই দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত। দুপুরের দিকে মোস্তফা সেখের বাড়ির আঙিনায় আসেন ইসমাইল হোসেন। এসময় তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তফা সেখের হাতে থাকা পাট কাটার বাগি (দ্যা) দিয়ে ইসমাইল হোসেনকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। ডিগ্রীচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মোস্তফা শেখকে আটক করে থানায় আনা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited