চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দেবিদ্বারে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা

দেবিদ্বারে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:০৭ পিএম, ২০২১-০৫-২০

দেবিদ্বারে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা

মোহাম্মদ শাহ্ আলম শফি , কুমিল্লা : দেবিদ্বারে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদান, লাঞ্ছিত করা, মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদ এবং তার নিঃশ^র্ত মুক্তির দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম।

বৃহস্পতিবার সকাল ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের দেবিদ্বার নিউমার্কেট ‘মুক্তিযুদ্ধ চত্তরে’ ওই মানব বন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল’র সভাপতিত্বে এবং বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার পারভেজ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এ,বি,এম আতিকুর রহমান বাশার, নতুন কুমিল্লা’ পত্রিকার সম্পাদক মমিনুর রহমান বুলবুল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এম,জে,এ মামুন, দেবিদ্বার নাগরিক টেলিকাষ্ট’র সম্পাদক সাঈদুজ্জামান টিটু, বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম উপজেলা কমিটির সভাপতি কাউছার হায়দার, কুমিল্লার বাণী টুইন্টি ফোর ডট কম’র সম্পাদক সোহাগ ভূঁইয়া, সাংবাদিক মো. সফিউল আলম রাজিব, গোলাম রাব্বী প্লাবন, এ,আর আহমেদ হোসাইন, রুহুল আমিন হাজারী, ডাঃ ওমর ফারুক মূন্সী, মো. সোহেল রানা, আ-আমিন কিবরিয়া, শাহ সাহিদ উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, দাবী একটাই রোজিনা ইসলাম’র নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছাকে দ্রুত গ্রেফতার সহ তার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন, লুটেরা দূর্নীতিবাজদের পক্ষে সাফাই গাওয়া স্বাস্থ্য মন্ত্রীর প্রত্যাহার পূর্বক স্বাস্থ্যসেবা বান্ধব স্বাস্থ্য মন্ত্রী নিয়োগ করতে হবে।বক্তারা আরো বলেন, সাংবাদিকরা জনস্বার্থে দূর্নীতিবাজদের তথ্য সংগ্রহ করেন, তথ্য চুরি করতে নয়, আজ সময় এসেছে পেশাগত দায়িত্ব পালনে সৎ, সাহসী সাংবাদিকদের ঐক্য গড়ে তোলা। সাংবাদিকদের রাজনৈতিক দর্শন, মত, পথ ভিন্ন থাকতে পারে কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে মনে রাখতে হবে পেশাগত দায়িত্ব পালনকালে সকল মতের উর্ধে থেকে বলতে হবে আমি সাংবাদিক, আমি এবং আমাদের সাংবাদিকতায় পেশাগত দায়িত্ব পালনকালে একে অপরের পাশে দাড়াব। লুটেরা, মনে রাখবেন- শোষক, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কলম ধরতে সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই। সাংবাদিকদের হয়রানী করতে লুটেরা, দূর্নীতিবাজদের রক্ষায় ৩২ ধারা, ৫৪ ধারা, তথ্যপ্রযুক্তি আইনের কালো ধারা সর্বোপরি শত বছর পূর্বের দাপ্তরিক তথ্য আইন সহ সকল কালো আইন বাতিল করে সাংবাদিকদের তথ্যপ্রবাহে নিরাপত্তা ও অবাধ সুযোগ নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে এসব কালো আইনে দায়ের করা মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর