চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টাইগারদের বিপক্ষে রানের পাহাড়, ইনিংস ঘোষণা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক:    |    ১০:১৮ এএম, ২০২২-০১-১০

টাইগারদের বিপক্ষে রানের পাহাড়, ইনিংস ঘোষণা নিউজিল্যান্ডের

বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করল নিউজিল্যান্ড। হ্যাগলি ওভালে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৬ উইকেট হারিয়ে ৫২১ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা। কিউইদের হয়ে ২৫২ রান করেন অধিনায়ক টম লাথাম এবং ১০৯ রান করেছেন কনওয়ে।  

বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট পেয়েছেন শরিফুল এবং এবাদত হোসেন। এদিকে অধিনায়ক টম লাথামকে প্যাভিলিয়নে ফেরানোর পর ঝড়ো গতিতে ব্যাটিং করতে থাকেন টম ব্লান্ডেল। ৮ চারে ৬০ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি।  
কিউই অধিনায়ককে ফেরান বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। তবে তার আগে নিউজিল্যান্ডের অধিনায়ক লাথামের পাশে জ্বলজ্বল করছে ক্যারিয়ার সেরা ২৫২ রানের অসাধারণ ইনিংস। ২ ছয় এবং ৩৪ চারের কল্যাণে ক্যারিয়ারের প্রথম আড়াইশ’ রান করেছেন তিনি। 
 
এর আগে প্রথম দিনের হতাশার পর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় দিনে সোমবার দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা বলতে গেলে বাংলাদেশের পকেটে গেছে। আগের দিনের মাত্র এক উইকেটের পর এদিন প্রথম দুই সেশনে পাঁচটি উইকেট শিকার করেছে বাংলাদেশি বোলাররা। সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ের পর এবাদতের প্রথম শিকার শেষ টেস্ট খেলতে নামা রস টেইলর। শরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ৩৯ বলে ২৮ রান।

যদিও টেলরের আউট হওয়ার পরপরই আরও একটা উইকেট পেতে পেতেও পায়নি বাংলাদেশ। এবাদতের দ্বিতীয় শিকার হ্যানরি নিকোলস। নুরুল হাসানের হাতে সহজ ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফিরে যান তিনি। এবাদতের জোড়া আঘাতের পর আক্রমণ শরিফুলের। প্রথম দিনে বাংলাদেশের বোলারদের একটি মাত্র সাফল্যই ছিল তার দখলে। এরপর দ্বিতীয় দিনে ড্যারেল মিচেলকে নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরান। মিচেল আউট হওয়ার আগে স্কোরবোর্ডে যুক্ত করতে পেরেছেন কেবল ৩ রান।তবে দ্বিতীয় দিনে এসে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধস নামলেও কাজ যা করার আগেই করে ফেলেছেন টম লাথাম-কনওয়েরা।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর