শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৪৩ পিএম, ২০২২-০২-২২
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাবের মুখে সরকার আরোপিত বিধিনিধেষ প্রায় দেড় মাস (৩৯ দিন) পর তুলে নেওয়া হলো। গত ৩ ফেব্রুয়ারি বিধিনিষেধ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ কার্যকর করার কথা বলা হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের জারি করা সব বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে দুটি শর্ত সংশোধন করে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বলব থাকবে।
এর আগে গত ১০ জানুয়ারি সারাদেশে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়। নতুন বছরের প্রথম ওই বিধিনিষেধে ১১টি নির্দেশনা দেওয়া হয়েছিলো।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। ফলে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এক্ষেত্রে যেসব শিক্ষার্থী করোনা প্রতিরোধী টিকার দুই ডোজ নিয়েছেন তারা সশরীরে ক্লাস করতে পারবেন। অন্যদের অনলাইন ক্লাসে যুক্ত থাকতে হবে।
এদিকে বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে গত রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধ উঠে যাচ্ছে। নতুন করে আর বিধিনিষেধ দেওয়া হবে না বলেও জানান তিনি।তবে সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জনসমাগমস্থলে যাওয়া এবং গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে সবাইকে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার ওপর জোর দেন মন্ত্রিপরিষদ সচিব। দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ কার্যকর হয়। ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে ৫ দফা নির্দেশনা দেয় সরকার।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited