শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:৫৭ এএম, ২০২২-০২-০১
বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকার দেশ মালিতে পৌঁছেছেন। সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় তারা মালির রাজধানী বামাকোতে অবতরণ করেন।
গতকাল (৩০ জানুয়ারি) বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।
বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কমান্ডার হাসান মো. শওকত আলীর নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ এর অষ্টম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মো. রাহাত গাওহারীর নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ
ইউনিট-২ এর চতুর্থ রোটেশনের ৭০ জন পুলিশ মালি গেছেন।
তিনি আরও জানান, বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. হায়দার আলী খান এবং ইউএন অ্যাফেয়ার্স- অপারেশনস উইংয়ের কর্মকর্তারা তাদের বিদায় জানান।
এর আগে গত ১৩ জানুয়ারি ওই কন্টিনজেন্টের অগ্রগামী দলের আরও ১৪০ সদস্য মিশন এলাকায় পৌঁছান।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited