শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৩ পিএম, ২০২৩-০৭-০৫
ডাঃ এম এ মান্নান কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ঘটনার সংক্ষিপ্ত বিবরণে র্যাব-১২জানান সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় অদ্য ০৫ জুলাই ২০২৩ ইং তারিখ রাত ০৩:১৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন রানাখড়িয়া গ্রামস্থ মেসার্স জ্যোতি ফিলিং ষ্টেশন এর সামনে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা যাহার মূল্য আনুমানিক ৬,৫০,০০০/-(ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সহ ০২ জন আসামি মোঃ এরশাদুল হক (৩৪), পিতা-মোঃ আলাল উদ্দিন, সাং-পশ্চিম রায়গঞ্জ, থানা-নাগেশ^রী এবং মোঃ মোস্তাক (২৫), পিতা-মোঃ মাহাআলম, সাং-টেপারকুটি মোল্লাপাড়া, থানা-কচাকাটা, উভয় জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited