শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৫ পিএম, ২০২২-১০-১৭
আলম খান, নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগে মনোনীত প্রার্থী আব্দুল মতিন ভূইয়াকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী ইমতিয়াজ হোসেন মনির জয়ী হয়েছেন। তিনি ৬২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। সোমবার (১৭ অক্টোবর) নরসিংদী জেলা নিবার্চন অফিসার মোহাম্মদ রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মতিন ভূইয়া পেয়েছেন ৩৫০ ভোট।স্বতন্ত্র প্রার্থী মাহমুদ জাহান লিটু পেয়েছেন ২১ ভোট। এর আগে, একই দিন সকাল ৯টা থেকে ইভিএম পদ্ধতিতে শুরু হয় নরসিংদী জেলা পরিষদের ভোটগ্রহণ। দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আব্দুল মতিন ভূইয়া। তার প্রতীক ছিল কাপ পিরিছ। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ছিলেন ইমতিয়াজ হোসেন মনির। তার প্রতীক ছিল আনারস। অপর স্বতন্ত্র প্রার্থী হলেন মাহমুদ জাহান লিটু। তার প্রতীক ছিল মোটরসাইকেল। নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ১৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে মোট ভোটার ছিলেন ১০০৩ জন। ছয় উপজেলার ৬টি ভোট কেন্দ্রের ১৩টি বুথে ভোটগ্রহণ করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, এই নির্বাচন নিরবিচ্ছিন্ন করতে প্রতিটি কেন্দ্র এবং আশপাশের এলাকায় সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছিল। এছাড়া নির্বাচন ঘিরে বিজিবি, পুলিশ, আনসার, মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্সসহ ৪৫০ এর বেশি আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited