শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৪৮ পিএম, ২০২১-০৫-৩১
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীর খরতৈল কাজীপাড়া এলাকায় মাদক সেবনে বাধা দেয়ায় ওয়ার্ড সচিবের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সাইফুল ইসলাম গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার শিরিনের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মো: সাইফুল ইসলাম বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সোলারদা গ্রামের সানাউল্লা হক আকন্দের ছেলে। সে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মো: রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
এলাকাবাসী জানান, স্থানীয় মাদক ব্যবসায়ী মো: টিটু, মো: রিপন, মো: খলিল এলাকায় মাদক সেবন ও ব্যবসা করে আসছে। এতে ওয়ার্ড সচিব সাইফুল ইসলাম তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের ধরে রাতে পূর্ব পরিকল্পিতভাবে সাইফুল ইসলামের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল করিম জুয়েল বলেন, আমাদের সহকর্মী মো: সাইফুল ইসলামকে মাদক ব্যবসায়ীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এই ঘটনায় মামলা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অনতিবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited