শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৯ পিএম, ২০২১-০৯-০৫
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৪ দিনের সরকারি সফরে ভারতে গেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ।
আজ রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি ভারতের আগরতলা ভ্রমণ করেন।
জানা যায়,তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ আগরতলা মহারাজ বীর বিক্রম বিমানবন্দর থেকে বিকাল ৫টার সময় বিমানযুগে দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হবেন।সেখানে তিনি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাছাড়াও মন্ত্রী অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন।
এ সময় তাকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ফুল দিয়ে বরণ করেন।
এসময় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহিন, কসবা- আখাউড়া সার্কেলের এএসপি নাহিদ হাসান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited