শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫১ পিএম, ২০২১-০১-২৮
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে পরিছন নেছা (৫৫) নামে এক গৃহকর্মী নিহত হয়েছেন।বুধবার সন্ধ্যায় উপজেলার এনায়েতপুর কেজি মোড় এলাকার তালুকদারবাড়িতে এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে ওই গৃহকর্মীর মরদেহ পাঠানো হয়।নিহত পরিছন নেছা গোপিনাথপুর আরকান্দি গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে তাঁতি আফসার আলী তালুকদারের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানান এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান।স্থানীয় সূত্রে জানা যায়, পরিছন নেছা চার বছর ধরে তাঁতি ব্যবসায়ী আফসার আলীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। বুধবার সন্ধ্যার দিকে তিনি ছাদ থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা। পরে রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited