চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পিএসএলে সিঙ্গাপুরি অলরাউন্ডারের ব্যাটে রেকর্ড

স্পোর্টস ডেস্ক:    |    ০১:৩০ পিএম, ২০২২-০২-০৬

পিএসএলে সিঙ্গাপুরি অলরাউন্ডারের ব্যাটে রেকর্ড

সিঙ্গাপুরি অলরাউন্ডার টিম ডেভিড ব্যাট হাতে একের পর এক ঝড় তুলছেন পাকিস্তান সুপার লিগ তথা পিএসএলে। আগের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ২৯ বলে খেলেছিলেন ৭১ রানের ঝড়ো ইনিংস।
৬টি করে চার এবং ছক্কার মার ছিল সেদিন। এবার শনিবার রাতে পেশোয়ার জালমির বিরুদ্ধেও ঝড় তুললেন। মাত্র ১৯ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। প্রথমে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে মৃদু-মন্দ ঝড়, এরপর 
রীতিমত টর্নেডো বইয়ে দিলেন টিম ডেভিড। পিএসএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসই সৃষ্টি করলেন ডেভিড। তার ব্যাটিং ঝড়ে ২২২ রান করে মুলতান সুলতান। জবাবে ১৬৫ রানে থেমে যায় পেশোয়ার। 
৫৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মুলতান।

গতবারের চ্যাম্পিয়ন মুলতান সুলতান্সের হয়ে ব্যাট হাতে একের পর এক ঝড় তুলে যাচ্ছেন টিম ডেভিড। তার দল মুলতান সুলতান্সও রয়েছে এবারের পিএসএলে ভালো ফর্মে। 
এরই মধ্যে পাঁচ ম্যাচ জিতে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। পরপর তিন ম্যাচে ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে ছেড়েছেন টিম ডেভিড।
১৬ বলে অপরাজিত ২৮, ২৯ বলে ৭১ রান করার পরে শনিবার রাতে ১৯ বলে অপরাজিত থাকলেন ৫১ রানে।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামার পর শুরু থেকেই বড় স্কোরের ইঙ্গিত দিচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ৫৩ বলে ৮২ রান করেন তিনি। ছক্কার মার ছিল তাতে ১টি এবং বাউন্ডারি ছিল ৮টি। 
ওপেনার শান মাসুদ করেন ২৫ বলে ৩৫ রান। চার নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন টিম ডেভিড। ২টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মারেন ৬টি। সর্বশেষ খুশদিল শাহ ৭ বল খেলে করেন ২১ রান।
৩টি ছক্কার মার মারেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান করতে সমর্থ হয়েছে মুলতান। প্রসঙ্গতঃ পাকিস্তান সুপার লিগে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড রয়েছে পেশোয়ার জালমির 
হজরতুল্লাহ জাজাই এবং কামরান আকমলের। দু’জনই ১৭ বলে এই নজির গড়েছিলেন।

জয়ের জন্য ২২৩ লক্ষ্যে খেলতে নেমে সেভাবেই লড়াই করতে পারেননি পেশোয়ারের ব্যাটাররা। ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৬৫ রানেই থামতে হয় তাদের। 
ফলে ৫৭ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় সুলতান। পেশোয়ারের হয়ে হজরতুল্লাহ জাজাই ৪৩ এবং বেন কাটিং অপরাজিত ৫২ রান ছাড়া কোন ব্যাটার বলার মত রান পাননি।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর