চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামপুরে ঢিলাঢালা ভাবে করোনা টিকার উদ্বোধন

ইসলামপুরে ঢিলাঢালা ভাবে করোনা টিকার উদ্বোধন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:০৬ পিএম, ২০২১-০৮-০৭

ইসলামপুরে ঢিলাঢালা ভাবে করোনা টিকার উদ্বোধন

রোকনুজ্জামান সবুজ, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ঢিলাঢালা ভাবে করোনা টিকা কর্মসূচির শুরু করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলা হাসপাতাল ছাড়াও ১২ টি ইউনিয়ন একযোগে ৩৬টি বুথে করোনাভাইরাস প্রতিষেধক টিকা প্রদান শুরু করা হয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সহজেই টিকার আওতায় আসে এ জন্য সরকার প্রতিটি ইউনিয়নে টিকাদান কেন্দ্র খোলার সিদ্ধান্ত গ্রহণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (৭ আগস্ট) হাসপাতাল ছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নে একযোগে টিকাদানের কাজ শুরু করা হয়েছে। প্রথম ধাপে প্রতিটি ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডে ৩টি বুথ বিশিষ্ট ১টি টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। প্রতিটি বুথে ২০০ শত জনকে সিনোফামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে ২ ও ৩ নম্বর ওয়ার্ডে টিকা দেওয়া হবে। এ সময় কেউ যদি আগে নিবন্ধন না করে থাকেন, তারপরও টিকা দেওয়া হবে। সরেজমিনে দেখা যায়, উপজেলা হাসপাতাল চত্বরে টিকা দেওয়া হচ্ছে। টিকা গ্রহণের জন্য অর্ধশতাধিক নারী-পুরুষ অপেক্ষা করছেন। লক্ষ্য করা গেছে, কঠোর লকডাউনেও প্রশাসনের ঢিলেঢালা অবস্থানের কারণে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীনতা রয়েছে মানুষের মাঝে। প্রশাসনের গাড়িবহর দেখলেই মুখে মাস্ক পড়ে, আবার চলে গেলেই জনসমাগম আর মাস্ক খুলে কেউ পকেটে আবার কেউ থুতনিতে ঝুলিয়ে রাখেন। আনসার সদস্যরা দায়িত্ব পালন করলেও সাধারণ মানুষ নিরাপদ দূরত্বে দাঁড়াতে অনীহা দেখাচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এ উপজেলায় দিনদিন বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। গত ৭ আগস্ট পর্যন্ত ২ হাজার ৩৩৯ জনের নমুনা পরীক্ষাগারে পাঠালে তাঁদের মধ্যে প্রায় ৩৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা নির্মূল, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এ.এম আবু তাহের বলেন, 'টিকা নিতে মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। আমরা স্বাস্থ্যবিধি মেনেই টিকা প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি।' এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোরশেদ বলেন, 'সুষ্ঠুভাবে টিকা প্রদানে স্বাস্থ্য কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।'image

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর