চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবী জানালেন সিরাজগঞ্জের সাংবাদিকরা

নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবী জানালেন সিরাজগঞ্জের সাংবাদিকরা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:১৯ পিএম, ২০২৩-০৬-১৭

নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবী জানালেন সিরাজগঞ্জের সাংবাদিকরা

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম খুনীদের ফাঁসির দাবী জানালেন সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকরা। শনিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে নাদিম হত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচীতে বক্তারা এমন দাবী জানান। এ সময় বক্তারা বলেন, একজন চেয়ারম্যানের অপকর্মের সংবাদ প্রকাশ করার কারণে নির্ভিক সাংবাদিক নাদিমকে রাতের অন্ধকারে কাপুরুষের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। চেয়ারম্যান ও তার ছেলে উপস্থিত থেকে এ হত্যাকান্ড ঘটিয়েছে।আজকে সিরাজগঞ্জের সাংবাদিকরা রাস্তায় নেমেছে সরকারের বিরুদ্ধে নয়, প্রশাসনের বিরুদ্ধে নয়। আমরা সন্ত্রাসীদের বিচারের দাবীতে রাস্তায় নেমেছি। নাদিম হত্যার সাথে জড়িতরা কোনভাবেই যাতে ছাড়া না পায়, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেটি নিশ্চিতের দাবী জানান বক্তারা। সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও বাংলানিউজের সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, হারুন-অর-রশিদ খান হাসান, সিনিয়র সাংবাদিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, কালের কন্ঠ ও বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার হীরক গুণ, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিটিভির প্রতিনিধি আমিনুল ইসলাম, মাছরাঙা টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জল, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, বিজয় টিভির প্রতিনিধি রোমান আহমেদ এবং আরটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়। এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা, সিনিয়র সাংবাদিক মৌলভী নজরুল ইসলাম, বাসসের সিরাজগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপস দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, দৈনিক যমুনা প্রবাহের নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, বাংলা টিভির প্রতিনিধি মাসুদ রানা ওয়াসিম, দৈনিক যুগের কথার সিনিয়ল স্টাফ রিপোর্টার আহসান হাবিব মুন্না, নিউ নেশনের স্টাফ রিপোর্টার সেলিম রেজা, সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডু, এখন টিভির প্রতিনিধি রিফাত রহমান, সিরাজগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি অশোক ব্যানার্জি, দি ইন্ডিপেন্ডেন্টের প্রতিনিধি নজরুল ইসলাম, ভোরের দর্পনের প্রতিনিধি এস এম আল-আমিন, বৈশাখী টিভির প্রতিনিধি সুজিত সরকার, ঢাকাপোস্টের প্রতিনিধি শুভ কুমার ঘোষ, গ্লোবাল টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম, শাম্মী আহমেদ আজমীর, ৫২ টিভির আশিক ইমরানসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর