শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩৭ পিএম, ২০২০-০৮-১৯
আব্দুস সবুর খান, টঙ্গী: টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ সদস্যরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- মো: ওলি আহম্মেদ ওরফে শাকিল (২২) ও মো: আমিনুল ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে ২৫০ বোতল দেশীয় চোলাই মদ, ৫০ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকায় দেশীয় চোলাই মদ ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরীর টঙ্গীর বিভিন্ন স্থানে দেশীয় চোলাইমদের অবৈধ ব্যবসা করিয়া আসিতেছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মেহেদী হাসান তারেক: আধ্যাত্মিকতা, ঐক্য ও ইসলামী চেতনার অনন্য মিলনমেলায় মহা পবিত্র বিশ্ব উরস শ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited