শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৯ পিএম, ২০২৪-০৫-০৮
ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। সিরিজ জিতে নিয়েছেন নাজমুল শান্তরা। ঢাকা পর্বে ১০ ও ১২ মে পরের দুই ম্যাচ মাঠে গড়াবে।
ওই দুই ম্যাচের দলে ফেরানো হয়েছে সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানকে। সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটের ফিটনেসে ফিরতে ডিপিএল খেলেছেন। সৌম্য সরকার ইনজুরিতে ছিলেন। আর আইপিএল থেকে ফেরা মুস্তাফিজকে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি দেওয়া হয়েছিল।
শেষ দুই ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন, টপ অর্ডারের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। বিশ্রাম দেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে। ইমন এর আগেও দু’বার টি-২০ দলে ডাক পেলেও ম্যাচ খেলা হয়নি তার।
জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচের দল: নাজমুল শান্ত, লিটন দাস, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফউদ্দিন।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited