শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৭ পিএম, ২০২০-০৯-৩০
রিয়াজ মাহমুদ বিনু-লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী বাদল দেবনাথকে (৩৫) যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে আদালত। (আজ) মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। এ সময় দ-প্রাপ্ত ওই আসামীর ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামী বাদল দেব নাথ। জেলা জজ আদালতের সরকারি কৌঁশুলি জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,দন্ডপ্রাপ্ত বাদল দেব নাথ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের বিনধ দেব নাথের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, বিগত ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামে স্বামী বাদল দেবনাথ তার নিজ বাড়িতে স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যার পর সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তে হত্যার আলামত পায়। পরে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বাদী হয়ে অভিযুক্ত বাদল দেবনাথকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে ২০১৬ সালের ১লা সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘ শুনানী ও ৬জন সাক্ষীর স্বাক্ষগ্রহণে আসামী বাদল দেবনাথ দোষী প্রামাণিত হওয়ায় আজ আদালত এ রায় প্রদান করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited