শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:২৮ পিএম, ২০২২-০১-৩১
আমিরাত সফরে প্রথম ইসরায়েলি প্রেসিডেন্ট হ্যারজগ আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে ইসরায়েলি প্রেসিডেন্ট ও তার স্ত্রী
ইসরায়েলের প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন আইজ্যাক হ্যারজগ। রোববার (৩০ জানুয়ারি) সকালে দুই দিনের সরকারি সফরে আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছান তিনি।
দুই দিনের সফরে আবুধাবি ও দুবাইয়ে যাবেন ইসরায়েলের প্রেসিডেন্ট।
তিনি সফরে আবুধাবির যুবরাজ, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান, দুবাইয়ের শাসক এবং আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম ও অন্য পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আল-জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টায় উচ্চতর আঞ্চলিক উত্তেজনার মধ্যে উপসাগরীয় সম্পর্ক জোরদার করতে আইজ্যাক হ্যারজগের এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে গত বছর ডিসেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সংযুক্ত আরব আমিরাত সফর করেন।
আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত বিমানবন্দরে ইসরায়েলি প্রেসিডেন্ট হ্যারজগকে স্বাগত জানান আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান।
এ সময় হ্যারজগের সঙ্গে ছিলেন তার স্ত্রী ইসরাইলের ফার্স্টলেডি মিশেল হ্যারজগ। টুইট বার্তায় ইসরায়েলি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে সংযুক্ত আরব আমিরাতে প্রথম সফর শুরু হলো।
আবুধাবিতে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদের উষ্ণ অভ্যর্থনায় আমরা আনন্দিত ও আবেগতাড়িত।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited