শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৩ পিএম, ২০২২-০১-২৪
মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধান ও শ্রীলঙ্কার নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে সরকারি সফর শেষে রোববার দেশে ফিরেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল (এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও কমান্ডার ঢাকা নৌ-অঞ্চল আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান। রোববার (২৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। মালদ্বীপ সফরকালে নৌপ্রধান দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ শামাল ও প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া নৌপ্রধান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন কার্যালয় পরিদর্শন করেন।
মালদ্বীপ সফর শেষে নৌবাহিনী প্রধান শ্রীলঙ্কা সফর করেন। শ্রীলঙ্কায় অবস্থানকালে নৌপ্রধান দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে, প্রতিরক্ষা সচিব জেনারেল (অব.) জি. ডি. এইচ. কামাল গুনারাত্নে, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিশান্থা উলুগেটেন, সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া নৌপ্রধান দেশটির ইস্টার্ন নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সানজিওয়া দিয়াসের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পাশাপাশি নৌপ্রধান দেশটির নেভাল অ্যান্ড মেরিটাইম একাডেমি ও দর্শনীয় স্থাপনাগুলো পরিদর্শন করেন। দেশ দুটি সফরের উদ্দেশ্যে নৌপ্রধান গত ১৪ জানুয়ারি ঢাকা ত্যাগ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited