শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৫ পিএম, ২০২১-০৯-২১
নরসিংদী থেকে আসাদুজ্জামান বাদল : গঠনতন্ত্র পরিপন্থী ও শৃংখলা বিরোধী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে গতকাল মঙ্গলবার নরসিংদী শহর আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে নরসিংদী প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুকে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, নরসিংদী শহর আওয়ামী লীগের মোট ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি ছিল। এদের মধ্যে ৪ জন মৃত্যুবরণ করায় বর্তমানে মোট সদস্যের সংখ্যা ৬৩জন। এই ৬৩ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ৩৯ জন সদস্যের মতামতের ভিত্তিতে তাদেরকে স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোজাম্মেল হক, যুগ্ম-সম্পাদক দীপক কুমার সাহা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার ফজলুল হক লিটন, কামাল হোসেন, শহর আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আইন উদ্দিন, দীলিপ কুমার সাহা, বিনয় সাহা, জামাল উদ্দিন প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited