শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৫ পিএম, ২০২২-০৭-২৬
ইসমাঈল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন খাল, বিল ও হাওর এলাকায় অবৈধ ভাবে জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই সময় থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সিনিয়র মৎস্য কার্যালয়ের আয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টে ৩০০০০ মিটার কারেন্ট জাল, একটি চর্ট জাল, ও ১৪ টি রিং জাল জব্দ করা হয়। এ সময় ৩ জেলেকে ৫০০০ টাকা অর্থদণ্ড করা হয়। এরপর জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম জানান, জাতীয় মৎস্য সপ্তাহে খাল,বিল ও হাওরে দেশীয় জাতের মাছ সুরক্ষা করার নির্মিত্তে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের ৫ এর ১ ধারায় ৩ জন জেলেকে জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ১০ লক্ষ ২০ হাজার টাকার তিন প্রকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited