শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৫ পিএম, ২০২২-০৭-১৯
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ শ্রীমঙ্গলে ৬নং আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষ মনমোহন দেবনাথ, রাজন দেবনাথ ও রাজীব দেবনাথ গংরা অবৈধ ভাবে বাড়ীতে প্রবেশের জন্য চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মঞ্জু দেবনাথ জানান- রাজীব দেবনাথ গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজন সমাধান করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এ নিয়ে মৌলভীবাজার বিজ্ঞ সহকারী জজ আদালতে মামলা ( ৪৬৪/২০২১ইং, (স্বত্ব) চলমান। বাড়ীতে প্রবেশের জন্য যৌত রাস্থা বিদ্যমান থাকার পরও শান্তি শৃঙ্গলা বজায় রাখতে আমাদের নিজ মালিকানাধীন জায়গায় রাস্থা তৈরি করে আমরা চলাচলের চেষ্টা করছি। কিন্তু, প্রতিপক্ষ এলাকায় শান্তি শৃঙ্গলা নষ্ট করছে। আমাদের উক্ত চলাচলের রাস্তাটি কেটে ফেলেছেন। বাড়ী থেকে বের হতে পারছিনা। বাঁধা সৃষ্টি করায় আমাদেরকে স্ব-পরিবারে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের ভয়ে এখন নিরাপত্তাহীনতায়। যে কোন সময় আমাদের জান-মালের ক্ষতি হতে পারে। এ ব্যপারে জানতে চাইলে সুজন দেবনাথ, রাজেল দেবনাথ ও স্থানীয় লোকজন জানান- বাদী-বিবাদীদের মধ্যে ভূমি বন্টনের দাবীতে বিজ্ঞ আদালতে মামলা চলমান। বিষয়টি মুলত স্থানীয় কিছু লোকজনদের অবহেলার কারণে সমাধান করা সম্ভব হচ্ছে না। মূলত মৌরসী সুত্রে উক্ত ভূমির মালিক মৃতঃ মহেশ চন্দ্র দেবনাথ ও মৃত ঃ মথুর চন্দ্র দেবনাথ। ভুক্তভোগী মঞ্জু দেবনাথ এর পিতা মহেশ চন্দ্র দেবনাথ মারা যাওয়ার পর থেকেই রাজীব দেবনাথ গংরা বিভিন্ন ভূমি জবরদখলের চেষ্টা করেন। এ ব্যপারে জানতে চাইলে ৬নং আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান জহর বর্ধন এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited