শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০১ পিএম, ২০২১-০৫-১১
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় পুকুরের পানিতে ডুবে মা ও শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মা শাহিদা আক্তার (১৯) পুকুরে কাপড় কাঁচতে গেলে পেছন পেছনে এসে তার দেড় বছরের শিশু পুত্র সৌরভ পুকুরের পানিতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে সাঁতার না জানা মা পানিতে ডুব দিলে দুজনেই ডুবে মারা যান। উপজেলার নিলখী ইউনিয়নের ইাঁভরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহিদা আক্তার ইটাভরা গ্রামের মাটিকাটা শ্রমিক সুমন মিয়ার স্ত্রী। মা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলায় নিখখি ইউনিয়নের ইটাভরা গ্রামের মাটিকাটা শ্রমিক সুমন মিয়ার স্ত্রী বাড়ির পাশে পুকুরে কাপড় কাঁচতে যায়। এই সময় তার দেড় বছরের শিশু পুত্র সৌরভ তার পিছু পিছু গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানা মা শাহিদা আক্তার তাকে বাঁচাতে গিয়ে মা-ছেলে দুই জনেই পুকুরের পানিতে তলিয়ে যায়। এলাকার লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল সালাম সিকদার জানান, মা ও ছেলে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ আবুর কায়েস আকন্দ জানান, মা-ছেলে পানিতে ডুবে মারা যাওয়ার খরব পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। তাদের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited