শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৩ পিএম, ২০২১-০৬-০৩
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে র্যাব-১৪ এর সিপিসি- কিশোরগঞ্জ ক্যাম্প বিশেষ অভিযান চালিয়ে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও একটি চাকুসহ মো. মিহাদুল ইসলাম (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে। বৃহস্পতিবার (৩ জুন) ভোররাতে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হওয়া অস্ত্রধারী সন্ত্রাসী মো. মিহাদুল ইসলাম ঝাউতলা গ্রামের মো. সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে। র্যাব-১৪ এর সিপিসি কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।
লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, মো. মিহাদুল ইসলাম একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ জুন) ভোররাত ৩টার দিকে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রামে অভিযান চালায়। অভিযানে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও একটি চাকুসহ মো. মিহাদুল ইসলামকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল বলে স্বীকার করে।
এছাড়া গত ৪ মে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কলাবাগ গ্রামে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প অভিযান চালিয়ে একটি পিস্তলসহ সন্ত্রাসী মো. সাইফুল্লাহ ওরফে সাদ্দাম (৩০) কে আটক করেছিল। উদ্ধার হওয়া ওই পিস্তলটি মো. মিহাদুল ইসলাম বিক্রয় করেছিল বলেও সে স্বীকার করে।
এ বিষয়ে মো. মিহাদুল ইসলামের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited