শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫১ পিএম, ২০২৩-০২-১৩
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির ২০ নেতা-কর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
সোমবার( ১৩ ফেব্রুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির নেতা-কর্মীরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির বিএনপি নেতা-কর্মীদের জামিনের আদেশ দেন।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও বিএনপি নেতা-কর্মীদের আইনজীবী নাজমুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন রায়গঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আইনুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস কুদ্দুস মন্ডল, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করীম খান, রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাকিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলত সভা চলাকালে বিএনপির নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালায় এবং ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা জুয়েল আকন্দ বাদী হয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করে।
এই মামলায় গত ৬ ডিসেম্বর হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান বিএনপির নেতা-কর্মীরা। আজ এই মামলায় তাঁরা স্থায়ী জামিন নেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited