শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৬ পিএম, ২০২৩-০৯-১৬
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন এবং চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে বুয়েট এর যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই'র সাবেক সভাপতি, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, আমি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার আগে গত ২০ বছরে এ উপজেলায় স্কুল-কলেজের ভবন ও শিক্ষা ছিল অবহেলিত। তখনকার সময় যারা ক্ষমতাসীন ছিলেন তারা কখনোই পড়ালেখার গুরুত্ব দেননি। ফলে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে ছিল। শিক্ষায় অবহেলিত সেই মুরাদনগর কে এগিয়ে নিয়ে যেতে গত ১০ বছরে ২৫০ টি স্কুল-কলেজ, মাদ্রাসায় নতুন ভবন দেয়া হয়েছে। সামনের দিনগুলোতে যাদের শিক্ষা নেই তাদের জীবন ধারণ করা খুব কষ্টের হয়ে যাবে। লেখাপড়ার ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়কেই এগিয়ে আসতে হবে। আমাদের জনসংখ্যার অর্ধেক মেয়ে। তাদেরকে ঘরে আবদ্ধ রেখে ও বাল্যবিবাহ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না। মেয়েরা কিন্তু এখন আর কোন অংশে পিছিয়ে নেই, ইসলামিক বিধি-নিষেধের মধ্যে থেকেই তার আজকে জজ, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সৈনিকসহ দেশের সর্বস্তরে কাজ করছে। তাই তাদের যতœ নিন, অপ্রাপ্ত বয়সে কারো হাতে মোবাইল তুলে দিবেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনি, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী, মুরাদনগর উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী।
বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এন.এম আখতারুজ্জামান ও সহকারী শিক্ষক লুৎফুর রহমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাহার খান, সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম প্রমুখ।
ক্যাপশন: কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর হাই স্কুল প্রাঙ্গনে বক্তব্য রাখছেন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইউসুফ আলী: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ আয়োজনের আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited