শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৬ পিএম, ২০২১-০৮-০৯
আব্দুস সবুর খান, টঙ্গী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিজএবলড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে প্রতিবন্ধী অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড টঙ্গী উন্নয়ন প্রকল্প (টিডিপি) কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শবনম জাহান শিলা।
প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশে^র সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবনে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন মহীয়সী, বিচক্ষণ ও ত্যাগী নারীযোদ্ধা। জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীর হাত থেকে দেশের মানুষকে বাঁচার জন্য দ্রুত বিনামূল্যে দেশব্যাপী টিকা প্রদানের ব্যবস্থা করে মানবিক ও বলিষ্ঠ নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টিডিপির প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান ভূঁইয়া, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগ নেত্রী নুর জাহান মণি, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, ডিআরআরএ নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নীলিমা আক্তার লিলি প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited