চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

২৩০ টাকায় চাকরি শুরু, বর্তমানে কোটিপতি : সম্পদের তথ্য গোপন, দুদকের মামলায় পদ্মার সিবিএ নেতা নাছির কারাগারে

২৩০ টাকায় চাকরি শুরু, বর্তমানে কোটিপতি : সম্পদের তথ্য গোপন, দুদকের মামলায় পদ্মার সিবিএ নেতা নাছির কারাগারে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৩৪ পিএম, ২০২৪-০১-১০

২৩০ টাকায় চাকরি শুরু, বর্তমানে কোটিপতি : সম্পদের তথ্য গোপন, দুদকের মামলায় পদ্মার সিবিএ নেতা নাছির কারাগারে

ডেস্ক নিউজ :  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের যৌথ দরকষাকষি প্রতিনিধির (সিবিএ) সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। তিনি আনোয়ারা উপজেলার চাতরী এলাকার বাসিন্দা। থাকেন নগরীর প্রবর্তক মোড় এলাকায়। গতকাল চট্টগ্রামের মহানগর সিনিয়র দায়রা জজ জেবুন্নেছা শুনানি শেষে তাকে কারাগারে পাঠান। এর আগে উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

দুদকের পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আড়াই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা এবং ২ কোটি ১১ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন নাছির উদ্দিন। শুনানি শেষে আদালত তাকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। গত সোমবার এই সময় শেষ হয় এবং আজকে (গতকাল) তিনি আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে আমরা সেটির বিরোধিতা করি। আদালত আমাদের বিরোধিতা আমলে নিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, সিবিএ নেতা নাছির ১৯৮৬ সালে ২৩০ টাকার বেতনে পিয়ন পদে পদ্মা অয়েলে চাকরি শুরু করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ক্লারিক্যাল সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। কয়েক বছরের ব্যবধানে তিনি আড়াই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখল করছেন।

আদালত সূত্র জানায়, ২ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১–এ নাছিরের বিরুদ্ধে মামলাটি করেন কার্যালয়ের উপ–সহকারী পরিচালক মো. সবুজ হোসেন। মামলার এজাহারে বলা হয়, সিবিএ নেতা নাছির উদ্দিন ২ কোটি ৫৬ লাখ ২৮ হাজার ৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে ২ কোটি ১১ লাখ ৭১ হাজার ১৩০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে অপরাধ করেছেন।

দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়ার পর নাছির উদ্দিন ২০১৯ সালের ১২ মে সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি উল্লেখ করেন, তার ২৭ লাখ ২৬ হাজার ৯০০ টাকার স্থাবর সম্পদ রয়েছে। কিন্তু অনুসন্ধানে তার ১ কোটি ৪৩ লাখ ৯৬ স্থাবর সম্পদ থাকার তথ্য মিলেছে। সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন, তার ১ কোটি ২ লাখ ৯৪ হাজার ৪৭৪ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। কিন্তু যাচাই করলে দেখা যায়, তার অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ২২০ টাকা। সব মিলিয়ে তিনি ২ কোটি ১১ লাখ ৭১ হাজার ১৩০ টাকার স্থাবর–অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।

দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণী দাখিল এবং যাচাইকালে নাছির উদ্দিনের মোট ৩ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তার গ্রহণযোগ্য আয় ১ কোটি ২০ লাখ ২৭ হাজার ৫৮৯ টাকা। বাকি ২ কোটি ৫৬ লাখ ২৮ হাজার ৮৬ টাকা তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি

সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি

জিএসএসনিউজ ডেস্ক : : ইউসুফ আলী: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ আয়োজনের আ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর