শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩২ পিএম, ২০২০-১০-০৪
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সুদৃষ্টি এবং সার্বিক সহযোগিতায় মুরাদগরে ব্যপক উন্নয়ন এবং দারিদ্র বিমোচন করতে সক্ষম হয়েছি, অন্ধকারাচ্ছন্ন মুরাদনগরকে আলোর পথে ফিরিয়ে এনেছি, ইতিপুর্বে প্রধানমন্ত্রী মুরাদনগরকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, আইন শৃংখলার উন্নয়ন এবং এলাকায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত হওয়ায় উপজেলার সকল শ্রেনী-পেশার মানুষ এখন সুখে-শান্তিতে বসবাস করছে। সকল শ্রেনীর মানুষের শান্তিপুর্ণ সহাবস্থান নিশ্চিত করাই আমার লক্ষ্য। রোববার কুমিল্লার মুরাদনগরে ১৩০জন অসহায় প্রান্তিক জনগোষ্ঠি ও ১৭টি সেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ এবং কৃষকদের মাঝে বীজ বিতরণ কালে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এসব কথা বলেন। এর আগে উপজেলার বাখরাবাদ এলাকায় একটি সড়ক সংস্কার কাজের উদ্বোধন এবং কবি নজরুল মিলনায়তনে আইন শৃংখলা সভা এবং মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউসুফ হারুন এমপি। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, ইউএনও অভিষেক দাশ, এসিল্যান্ড সাইফুল ইসলাম কমল, ওসি কারুজ্জামান তালুকদার, নাহিদ আহাম্মেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়াম্যানগণ ।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited