চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

দূর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সরকারের তরফে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান

দূর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সরকারের তরফে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:৪৪ পিএম, ২০২২-১০-০১

দূর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সরকারের তরফে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান

ফজলুল করিম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সনাতন ধর্মালম্বীদের দূর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সরকারের তরফে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। যে কোন মূল্যে দেশে চলমান উজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সিলেটের মধ্যে গোয়াইনঘাট-জৈন্তাপুর- কোম্পানিগঞ্জ উপজেলা জুড়ে সুদীর্ঘকাল থেকে অত্যান্ত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বহমান রয়েছে। আমাদের সকলের যদি সর্বাত্মক সহযোগিতা, আন্তরিকতা থাকে তাহলে প্রশাসন, পুলিশ বিভাগের তরফে সিসিটিভির দরকার নেই। আবহমান কাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। “দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুসংহত করুক। তিনি শনিবার দুপুরে গেয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোয়াইনঘাট উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানার সভাপতিত্বে ও গোপাল কৃষ্ণ চন্দনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসলাম, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম প্রমুখ। পৃথক পৃথক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, সামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবাস দাস, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব প্রমূখ। মন্ত্রী এর আগে সকাল দশটায় গোয়াইনঘাটের দেড় শতাধিক গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। এছাড়াও গোয়াইনঘাটের ৭টি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নবনির্মিত বাসভবনের উদ্বোধন করেন। সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং প্রথম জেলা দাবালীগের চ্যাম্পিয়ন গোয়াইনঘাট উপজেলা দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর