শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৫ পিএম, ২০২৩-০৯-১০
মোঃ মোস্তানসিরুল হক চৌধুরী: আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার দেশে ৫ম বারের মত যাত্রী অধিকার দিবস পালনের ডাক দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। যাত্রী হয়রানী, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকান্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকি দিবস হিসেবে দেশে ৫ম বারের মতো এই দিবসটি পালিত হবে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য স্থির করা হয়েছে “সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই”। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আগামী ১৩ সেপ্টেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সমাজের বিশিষ্টজনেরা বক্তব্য রাখবেন। দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে। উল্লেখ্য যে, বাংলাদেশসহ পৃথিবীর দেশে দেশে পরিবহনে ভাড়া নৈরাজ্য, বিশৃঙ্খলা, যাত্রী হয়রানী ও সড়কে দুর্ঘটনা বন্ধের মধ্য দিয়ে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন সেক্টর গড়ে তোলার বিষয়টি কর্তৃপক্ষের সামনে আনার প্রতীকি দিবস হিসেবে দেশে ২০১৯ সাল থেকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালন করে আসছে। বর্তমানে বৈশ্বিক মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে দফায় দফায় জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিসহ নানা কারনে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও পদে পদে যাত্রী হয়রানীর বিষয়টি আরেক দফা উস্কে দিয়েছে। এহেন পরিস্থিতি থেকে মুক্তি দিতে যাত্রী অধিকার ও পরিবহনে নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্টদের সামনে আনতে এবার যাত্রী অধিকার দিবস পালনের বিষয়টি অনেক বেশি গুরুত্ব বহন করে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited