শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৫ পিএম, ২০২১-০১-১৭
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থদকদের হামলায় বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম (৪৫) নামে এক জন নিহত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি মহহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে।এলাকাবাসী ও নিহতের পরিবার জানান, ভোটকে কেন্দ্র করে আওয়ামিলীগ সমর্থিত কাউন্সিলর পদ প্রার্থী শাহাদাৎ হোসেন বুদ্দিনের সমর্থকরা আজ সকালে রহমতগঞ্জ স্কুল কেন্দ্রে তারিকুল ইসলামাের উপর হামলা চালানোর চেষ্টা চালায়। এলাকার লোকজন থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। ভোট শেষে সন্ধ্যায় ভোটের ফলাফল আনতে শাহেদ নগর কেন্দ্রে গেলে।সেখানে পরাজিত কাউন্সিলরের সমর্থকরা জনপ্রিয় বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলামকে ছুরি মারে। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।নব নির্বাচিত কাউন্সিলর তরিকুলের নির্মম হত্যা কান্ডের খবর ছড়িয়ে পরলে নতুন ভাঙাবাড়ি এলাকা জুড়ে শোকের ছায়া নেমে পরে। এ নির্মম হত্যা কান্ডকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে ক্ষোভ বিরাজ করছে ।তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতিকে প্রতিদ্বন্দীতা করে ৮৫ ভোটে জয়ী করেছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত পরিস্থিতি ভালই ছিল। ভোট গননার পর তারিকুল ইসলাম ৮৫ ভোটে নির্বাচিত হন। পরে প্রতিপক্ষের হামলায় আহত হয়। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক। তিনি আরও জানান, নিহত নির্বাচিত কাউন্সিলরের লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited