শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৩ পিএম, ২০২৩-০৪-০৩
শংকর মন্ডল ( শিবা),সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের বালাপোতা গ্রামে অবস্থিত সনাতনধর্মীয়দের অন্যতম তীর্থস্থান শ্রী শ্রী তাঁরকনাথ ধাম। ধামটি সম্পর্কে রয়েছে আশ্চর্যজনক কিছু তথ্য দ ১৯৮০ সালে অর্থ্যাৎ বর্তমান সময় হতে ৪৩ বছর পূর্বে অলৌকিকভাবে মহন্ত পতিত পাবন নামক ভক্ত বাবার ( তাঁরকেশ্বরের ) স্বপ্নআদেশে এ ধামের সূচনা ঘটে।স্থানীয় ভক্তরা জানান, প্রতি বছর পহেলা চৈত্র থেকে বাবার মাথায় জল অর্পন করতে আসেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মুল অনুষ্ঠান শুরু হয় ২০ শে চৈত্র কালি পুজার মধ্য দিয়ে এ বং শেষ হয় মহা আকর্ষণ কাঁটা ঝাঁপের মধ্যে দিয়ে। প্রতি বছরের ন্যায় এ বছর ও পহেলা চৈত্র থেকে শুরু হয় কিন্তু চৈত্র মাসের প্রথম সোমবার এবং আজ ১৯শে চৈত্র, ০৩ই এপ্রিল সোমবারে লক্ষ লক্ষ ভক্তের আগমনে মুখরিত হয়ে ওঠে তাঁরকনাথ ধাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা জানান, সকল ধর্ম, বর্ন, নির্বেশেষে সকলে এ ধামে আসেন তারকনাথের(শিবের) মাথায় জল প্রদান ও দর্শনের মাধ্যমে জাগতিক ও পারমার্থিক কল্যাণের জন্য। অনেকে বলেন তাদের অনেক কঠিন ব্যাধি মুক্ত হয়েছে, অনেকে সন্তান লাভ করেছেন এখানে মানতের মাধ্যমে তাই তারা তাদের মানত পরিশোধ করতে আসছে। এ রকম হাজারও ভক্ত তারকনাথের উপর বিশ্বাস নিয়ে আসছেন। মন্দির কমিটি জানান,এখানে সকল ধর্মের ভক্তের আগমন ঘটে, ভক্তদের মনোবাসনা পূরণ হলে বিভিন্ন উপকরণ এ ধামে দান করেন। এছাড়া জানান ভারতের তাঁরকেরশ্বরের পরে বাংলাদেশের বালাপোতা তাঁরকনাথের ধামে বেশি পরিমাণে ভক্তের সমাগম ঘটে। এ বছর আগামী ৪ঠা এপ্রিল( মঙ্গলবার) থেকে মুল অনুষ্ঠান শুরু হবে এবং ১৩ই এপ্রিল (বুধবার) মহাআকর্ষণীয় কাঁটা ঝাঁপ ও পরের দিন লীলাবতীর বিয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শিবলীলা মহোৎসবের কিন্তু মন্দিরের নিত্যপুজা ও অন্যান্য অনুষ্ঠান হয় সারা বছর । ভক্তদের থাকার ব্যবস্থা ও প্রসাদের ব্যবস্থা রয়েছে। সকলকে শিবলীলা মহোৎসবের শুভেচ্ছা ও আমন্ত্রণ জানান মন্দির কমিটি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited