শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৯ পিএম, ২০২২-০৯-২৬
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ কুচিয়া দেখতে সাপের মত। এর রয়েছে বিভিন্ন নাম কুঁচে, কুঁচে মাছ, কুচিয়া, কুইচ্চা বা কুচে বাইম। এটি একটি ইল-প্রজাতির মাছ। Sybranchidae পরিবারের অন্তর্গত এই মাছটির বৈজ্ঞানিক নাম Monopterus cuchia। কুচিয়া সাধারণত কাদাতে থাকে। কাদা খুড়ে খুড়ে এগুলো সংগ্রহ করতে হয়। চা বাগানে চা শ্রমিকদের উন্নত ও সুস্বাদু খাবারের মধ্যে কুচিয়া অন্যতম একটি খাবার। এছাড়া কানাডা, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। তবে মানুষ বিভিন্ন রোগের প্রতিকারের জন্যও এগুলো খাদ্য হিসাবে গ্রহন করে। কমলগঞ্জ উপজেলার রাজেন্দ্র সিংহ জানান- একটি বেসরকারী সংস্থা এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন কুচিয়ার খামার। ১টি ট্যাংকি পাকা করে এর মধ্যে পানি রেখে এর চাষ শুরু করেন। ট্যাংকির পাশে আর একটি ট্যাংকি বানানো হয়েছে স্ত্রী ও পুরুষ কুচিয়া বা”ঁচা প্রজননের জন্য। কুচিয়াকে খাবার হিসেবে কেঁচো, ছোট ছোট মাছ, সুঁটকির গুরা এবং মাছের খাবার দেওয়া হয়। তিনি আরও জানান, কুচিয়া এটা একটি লাভজনক ব্যবসা। আগেকার দিনে হাওরে যারা কুচিয়া ধরে তাদের কাছ থেকে বাঁচ্চা কুচিয়া কেজি ধরে কিনে এনে খামারে রেখে বড় করে বিক্রি করা হত। একটি কুচিয়া প্রায় ২ কেজির চেয়ে বেশি ওজনের হয়। তবে এখন আর্থিক সমস্যার কারনে অনেকেই প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে পারছেন না। সরকারী সহায়তা পেলে এ কাজে লোকজন এগিয়ে আসতো। দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশেও রপ্তানী সম্ভব হতো। সরকারের রাজস্ব বাড়তো, নিজেও স্বাবলম্বী হতো।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited