চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

নগরী আকবর শাহ থানাধীন শাপলা আবাসিক এলাকার লইট্টা গোনা

নগরী আকবর শাহ থানাধীন শাপলা আবাসিক এলাকার লইট্টা গোনা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:৩৫ এএম, ২০২৩-১১-০৮

নগরী আকবর শাহ থানাধীন শাপলা আবাসিক এলাকার লইট্টা গোনা

স্টাফ রিপোর্টার :  নগরী আকবর শাহ থানাধীন শাপলা আবাসিক এলাকার লইট্টা গোনা নামক স্থানে দিনে রাতে পাহাড় কাটা হচ্ছে। প্রায় একশ ফুট উঁচু একটি পাহাড়ের অর্ধেকেরও বেশি অংশ ইতোমধ্যে সাবাড় করে ফেলা হয়েছে। জনৈক আবদুল মালেকের মালিকানাধীন এই পাহাড়টি গত বেশ কিছুদিন ধরে কাটা হচ্ছে বলে জানিয়ে স্থানীয়রা বলেছেন, পাহাড় কাটার পাশাপাশি পাহাড়ে ধস সৃষ্টির জন্য মোটর লাগিয়ে রাতে দিনে পানি দেয়া হচ্ছে। রাতে–দিনে কাটা হচ্ছে পাহাড়। আগে লুকোচুরি করে পাহাড় কাটা হলেও এখন প্রকাশ্যে কেটে ফেলা হচ্ছে। পাহাড়খেকোদের বেপরোয়া কর্মকাণ্ডে শঙ্কিত সাধারণ মানুষ। বিশেষ করে পাহাড়খেকোরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় চট্টগ্রামের পাহাড়গুলো সাবাড় হওয়ার শঙ্কা দিনে দিনে প্রকট হয়ে উঠছে। সূত্র জানিয়েছে, চট্টগ্রামে পাহাড় কাটার মহোৎসব থামেনি। দিন কয়েক বন্ধ থাকলেও নতুন করে শুরু হয়েছে পাহাড় কাটা। ফৌজদারহাট–বায়েজিদ লিংক রোডের সন্নিহিত এলাকার পাহাড়গুলো অনেকদিন ধরে কাটা হচ্ছে। প্রভাবশালী একটি চক্র ফৌজদারহাট–বায়েজিদ লিংক রোড থেকে আড়াআড়িভাবে ভাটিয়ারী–বড়দীঘির পাড় লিংক রোড পর্যন্ত একটি রাস্তা করার জন্য পাহাড় কাটছে বেশ কিছুদিন ধরে। পাহাড় কাটার ব্যাপারে দৈনিক আজাদীতে বিস্তারিত সংবাদ প্রকাশের পর দিন দুয়েক বন্ধ ছিল অপতৎপরতা। পরিবেশ অধিদপ্তর বায়েজিদ বোস্তামী থানায় গিয়ে মামলা করেছিল। কিন্তু এরপর আর কিছু হয়নি। পাহাড়খেকো চক্রটি নতুন উদ্যমে পাহাড় কাটা শুরু করে। চট্টগ্রামের প্রভাবশালী একটি চক্র এখানে রাতে–দিনে পাহাড় কাটছে। বায়েজিদ বোস্তামী থানায় রেকর্ডকৃত মামলায় অভিযুক্ত পাহাড়খেকোরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। উক্ত এলাকায় নতুন করে পাহাড়কাটা শুরু হয়েছে বলে জানিয়ে স্থানীয় সূত্র বলেছে, প্রভাবশালী একটি চক্র নানা পন্থায় পাহাড় সাবাড় করছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ পরিবেশ আন্দোলনে জড়িত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই পাহাড় কাটার বিরুদ্ধে সোচ্চার হলেও কাজের কাজ কিছু হয়নি। সংঘবদ্ধ চক্র পাহাড়ি ভূমিতে আবাসন এলাকা গড়ে তোলাসহ বড় ধরনের বাণিজ্যের লক্ষ্যে পাহাড় সাবাড় অব্যাহত রেখেছে। বাংলাদেশ পরিবেশ ফোরামে সাধারণ সম্পাদক ও বেলার নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমান ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার চট্টগ্রাম বিভাগীয় কোর্ডিনেটর মনিরা পারভিন গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত স্বরূপ ও কাট্টলীর এসি (ল্যান্ড) কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আবু ইউসুফ ইফতেখার উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর