শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৭ পিএম, ২০২৪-০১-১৭
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনা উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে ‘সেরেস্তা’র নামে দলিল গ্রহীতাদের কাছ থেকে প্রতিদিন হাজার হাজার টাকার চাঁদা আদায় করা হতো -এমন অভিযোগের প্রেক্ষিতে নবানির্বাচিত এমপির নির্দেশে তা বন্ধ করা হলো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ কুমিল্লা- ০২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেন। এরই প্রেক্ষিতে নবনির্বাচিত এমপি’র নির্দেশে সাব রেজিস্ট্রি অফিসের সেরেস্তার নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি বন্ধে গতকাল বুধবার বেলা বারোটায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেই অফিসে যান। সেখানে উপজেলা সাব রেজিস্ট্রার ওমর ফারুকের সঙ্গে বৈঠক করে সেরেস্তা’র নামে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল বলেন, ’আমরা শুনেছি এতোদিন সাবরেজিস্ট্রি অফিস সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে সেরেস্তার নামে লাখা লাখ টাকা চাঁদা নিত। আমাদের নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আবদুল মজিদ স্যারের নির্দেশে আমরা এসআর সাহেবকে কঠোরভাবে বলেছি তা প্রতিহত করার জন্য; যেন আর কোনো মানুষকে এভাবে হয়রানি করা না হয়। আজ থেকে কেউ কাউকে সেই ‘সেরস্তা’র নামে কোনো চাঁদা দিতে হবে না।’
এ ব্যাপারে উপজেলা সাব রেজিস্ট্রার ওমর ফারুক বলেন, ‘অতীতের কথা বলতে পারবো না। তবে এই অফিসের কেউ যদি সরকারি ফিসের বাইরে ‘সেরেস্তা’ কিংবা অতিরিক্ত কোনো টাকা আদায় করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, যুবলীগ নেতা মনিরুজ্জামান টিপু, মানিক মিয়া ইমনসহ বিভিন্ন স্তরের অন্যান্য নেতৃবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited