শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৫ পিএম, ২০২২-১১-০১
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : দেশব্যাপী নিরাপদ স্যানিটেশন বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইতোমধ্যে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক এবং আইনি কাঠামো প্রণয়ন করেছে। অতি সম্প্রতি তা বাস্তবায়নের জন্য পৌরসভার জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। যাতে প্রতিটি পৌরসভার জন্য এ জাতীয় কর্মপরিকল্পনার আলোকে নিজ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ রয়েছে।
হোমনা পৌরসভার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে হোমনা পৌরসভার নেতৃত্বে ডিপিএইচই এবং স্যানিটেশন সাপোর্ট কনসালটেন্ট ফার্মের সহযোগিতায় একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। পয়ঃর্জ্য ব্যবস্থাপনার এ পরিকল্পনাটি সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে শেয়ার করার জন্য গতকাল মঙ্গলবার দিনব্যাপী পৌর মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হোমনা পৌরসভা আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন এর সভাপতি পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। উপস্থাপক ও প্রধান বক্তা ছিলেন স্যানিটেশন সাপোর্ট কনসালটেন্সি ফার্মের টিম লিডার হাবিবুর রহমান। পৌর নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন, পৌর কর্মকর্তা, সাংবাদিক, পৌর কাউন্সিলর ও নাগরিক কমিটির সদস্যসহ মোট ৩৫ জন এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited