শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৫৬ পিএম, ২০২১-০৫-৩১
মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : জালাল উদ্দিন দেওয়ান গং কর্তৃক পারিবারিক কবরস্থান আত্মসাৎ ও ভীটীভুমি জবর দখল ও সুশীল সমাজের নাগরিক শিপন দেওয়ানের উপর বিচার শালিসে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রাম পূর্বপাড়ার শিপন উদ্দিন দেওয়ান ও আহতদের পরিবারবর্গের আয়োজনে ওই সংবাদ সম্মেলন হয়েছে।
নিজ বসত বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিপন উদ্দিন দেওয়ান বলেন,গত ২৮মে শুক্রবার সকালে দেবগ্রাম পূর্বপাড়ার দেওয়ান আমিন উদ্দিনের বাড়িতে দেওয়ান ইয়াছিন ও আমিন উদ্দিনের বসত বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ থাকায় তার নিষ্পত্তি করতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সামাজিক শালিসি সভায় খতিয়ান অনুযায়ী বক্তব্য দেয় আমি।এরই জের ধরে তখন উতপেতে থাকা সন্ত্রাসী দেওয়ান জালাল উদ্দিনের হুকুমে তার পাঁচ ছেলে যথাক্রমে অপু,সাদ্দাম, জুয়েল,আজিম,আশিক আমি ও আমার ছোট ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়।
তিনি আরও বলেন,হামলায় আমার বাম পা ভেঙে যায় এবং আমার ছোট ভাই সহ পরিবারের সকলে মারাত্মক জখম হয়।গত বছর জালাল উদ্দিন দেওয়ান গং এর বিরুদ্ধে আখাউড়া পৌরসভায় জাল খতিয়ান,দলীল দ্বারা পারিবারিক কবরস্থান ও ভীটীভুমি জবর দখল ও আত্মসাতের অভিযোগ করাও হামলার অন্যতম কারন। থানায় অভিযোগ করা সত্ত্বেও আসামীরা এখনো বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।
পৌরসভার ৮ নং ওয়ার্ড দেবগ্রামের কাউন্সিলর বাবুল মিয়া বলেন,এটা তাদের পারিবারিক ঝামেলা। সামাজিকভাবে বসে সমাধান হয়ে যাবে বলে আশা করছি।
এবিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন,অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited