শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৮ পিএম, ২০২৩-০৩-১৪
বিহারী চাকমা (রাঙামাটি) : রাঙামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদে নৌ-দুর্ঘটনায় জান্নাতুল বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে লংগদু উপজেলার মধুমাছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত জান্নাতুল বেগম উপজেলার মাইনিমুখ ইউনিয়নের কালুমাঝির টিলা এলাকার মো. শাহাব উদ্দিনের স্ত্রী। আহত দুজন হলেন- মো. সালমান (৮) ও কবির হোসেন (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা , মঙ্গলবার সকালে লংগদুর মাইনিমুখ বাজার থেকে রাঙামাটির উদ্দেশে ১২ জন যাত্রী নিয়ে একটি স্পীডবোট যাত্রা করে। পথে উপজেলার মধুমাছড়া এলাকায় স্পীডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থাকা একটি টেম্পুবোটের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পানিতে ডুবে ঘন্টাখানেক নিখোঁজ ছিলেন জান্নাতুল বেগম। পরে স্থানীয়রা কাপ্তাই হ্রদে জাল ফেলে জান্নাতুল বেগমকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরএমও ডা. বেলাল হোসেন জানান, নিহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবুও আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছিলাম। আর আহত দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনই মাথায় আঘাত পেয়েছেন।
এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, আমরা খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি টিম দ্রুত ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় জাল ফেলে নিখোঁজ জান্নাতুল বেগমকে উদ্ধার করি। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নানা পরীক্ষা নিরীক্ষা শেষে জান্নাতুলকে মৃত ঘোষনা করেন। পরে নিহতের মৃতদেহ পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের দাফন কাফনের জন্য পাঁচ হাজার টাকা প্রদান করেছি এছাড়াও সরকারিভাবে আরো সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited