চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সৌদি সফরে যাচ্ছেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:৪৮ পিএম, ২০২২-০৪-২৮

সৌদি সফরে যাচ্ছেন এরদোয়ান

সৌদি আরবে সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এই সফরে তিনি দেশটির ডি ফ্যাক্টো শাসক এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি দূতাবাসে রাজপরিবারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। তারপর থেকেই দুদেশের সম্পর্কে কিছুটা অবনতি ঘটে। 

ক্রাউন প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও এরদোয়ান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন। তুরস্কের শীর্ষ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সৌদি আরবের পক্ষ থেকে এই সফরের বিষয়ে কিছু বলা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক তুর্কি কর্মকর্তা রয়টার্সকে বলেন, অর্থনীতি, বিনিয়োগ, আঞ্চলিক সমস্যা থেকে শুরু করে দ্বিপাক্ষিক সম্পর্কের অস্থিরতার সময়গুলোকে পেছনে ফেলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। উভয় পক্ষের জন্যই এই বৈঠক বেশ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে চলতি মাসে তুরস্কের মাটিতে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি হত্যায় অভিযুক্ত ২৬ সৌদি নাগরিকের অনুপস্থিতিতে বিচার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। মামলাটি সৌদি আরবে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুদেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা মূল্যায়নে এই সিদ্ধান্ত জানানো হয় যে, সম্ভবত এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন ক্রাউন প্রিন্স সালমান। তারপরেই বিষয়টি ক্রাউন প্রিন্সের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে ওঠে।

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত


ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত


আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর