চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে অ্যাম্বুলেন্স চাপায় নৈশপ্রহরীর মৃত্যু : আহত এক

মুরাদনগরে অ্যাম্বুলেন্স চাপায় নৈশপ্রহরীর মৃত্যু : আহত এক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৪২ পিএম, ২০২২-০৯-১৫

মুরাদনগরে অ্যাম্বুলেন্স চাপায় নৈশপ্রহরীর মৃত্যু : আহত এক

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় অ্যাম্বুলেন্স চাপায় তরব আলী (৬৫) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। এ সময় কামাল হোসেন (৪২) নামের আরো একজন নৈশপ্রহরীর গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে মূহুষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বুধবার দিবাগত রাত ১টায় উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরব আলী উপজেলার জাহাপুর ইউনিয়নের গাংগাটিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে। আহত কামাল হোসেন একই এলাকার মৃত অতিম মিয়ার ছেলে। তারা স্থানীয় বাখরাবাদ বাজারে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার বাখরাবাদ বাজরের মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে দাড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। রাত ১টার দিকে মুরাদনগর থেকে আসা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ ৭১-৪৩৩৬) সড়কে দাড়িয়ে থাকা অবস্থায় দুইজনকে পাশের একটি দোকানের সাথে চাপা দেয়। এ সময় ঘটনার স্থলেই তরব আলী প্রাণ হারান। কামাল হোসেন আহত হন। অপর দিকে  ইত্যাদি লাইব্রেরী ও স্টেশনারি নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রায় এক লক্ষ টাকা পরিমান ক্ষতি হয়। তাৎক্ষনিক স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ দুই পরিবারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা প্রদান করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর