শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৩৭ পিএম, ২০২১-০৫-১২
আব্দুল্লাহ আল মামুন সৌদিআরব থেকে: সৌদির প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন যেসকল প্রবাসীদের জন্য প্রযোজ্য হবে না
সৌদি আরবে প্রবেশ এখনো নিষিদ্ধ হয়নি এমন দেশের মানুষদের জন্য দেশটিতে প্রবেশের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।
এই নির্দেশ আগামী ২০ মে থেকে কার্যকর করা হবে। সোমবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দিয়েছে।
সৌদিতে প্রবেশের পর কোয়ারেন্টিনের আওতায় বাংলাদেশও থাকবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,কয়েক ক্যাটাগরির ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। তারা হলেন-
১। সৌদি নাগরিকরা, তাদের বিদেশি স্বামী/ স্ত্রী-পুত্র, কন্যা, এবং গৃহকর্মীরা। ২। ননসৌদি ইমিউন (তাওয়াক্কালনা অ্যাপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে) মুকীমের নন ইমিউন গৃহকর্মীরা। ৩। যেকোন ইমিউন ব্যক্তি (তাওয়াক্কালনা অ্যাপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে)।
৪। ডিপ্লোম্যাটরা, ডিপ্লোমেটিক ভিসাধারীরা এবং তাদের পরিবারবর্গ। রাষ্ট্রীয় অতিথিরা। ৫। বিমান ও জাহাজের ক্রুগণ। ৬। আন্তর্জাতিক পণ্য পরিবহনে নিযুক্ত ট্রাক চালকগণ ও তাদের সহকারীরা। ৭। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত অনুমোদিত কোন ব্যক্তি।
অপর এক বিজ্ঞপ্তিতে সৌদি সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, ইতিমধ্যে এই নির্দেশনা সকল এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে। সৌদি পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত ও নির্ধারিত হোটেলসমূহের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এর ফলে এয়ারলাইন্সগুলো টিকেটের মূল্যের সাথে হোটেলে অবস্থানের চার্জও নিয়ে নিবে ।
এছাড়া বিমানে উঠার পূর্বে প্রত্যেক যাত্রীর কোভিড নেগেটিভ সনদ ( মিনিমাম যাত্রার ৭২ ঘণ্টা পূর্বে সম্পাদিত) নিশ্চিত করতে হবে । সৌদিতে আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ হবে সাত দিন, এবং অবস্থানের ৬ষ্ঠ দিন আলামত সংগ্রহের পর ৭ম দিন রেজাল্ট নেগেটিভ হলেই সৌদিতে অবস্থান করতে পারবে ।
এয়ারলাইন্সগুলো ননসৌদি ইমিউন (তাওয়াক্কালনা অ্যাপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে) ব্যক্তিদের টিকার পরিপূর্ণ ডোজ গ্রহণের সনদ যাচাই করে তাদের টিকেট প্রদান করবে ।
তবে সৌদি পর্যটন মন্ত্রণালয় এই জাতীয় হোটেলের কোন তালিকা প্রকাশ করেনি। বিষয়ে পরে বিস্তারিত সংবাদমাধ্যমে প্রকাশ করবে বলে জানিয়েছে ।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited