শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৮ পিএম, ২০২১-০৮-২৩
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এসে আশ্রায়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহার দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গতকাল সোমবার দুপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিতদর্শন করে ভংগারচর আশ্রায়ণ প্রকল্পে যান। সেখানে বাসকারী একুশটি পরিবারের প্রত্যেককে প্রধানমন্ত্রীর উপহার ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ লবণ, ৩ কেজি আলু ও ২ কেজি পেঁয়াজ উপহার দেন। এসময় জেলা প্রশাসক আশ্রায়ণ প্রকল্পের মানুষের সঙ্গে একান্তে কথা বলেন; এবং তাদের অনুভূতির কথা শুনেন। শেষে তিনি আশ্রায়ণ প্রকল্পে একটি গাছের চারা রোপণ করেন এবং পাঁচটি বারোমাসি সজনে গাছের চারা বিতরণ করেন।
এর আগে জেলা প্রশাসক উপজেলার মাথাভাঙা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ভূমি অফিস, মাথাভাঙা ইউনিয়নের ভঙ্গারচর আশ্রায়ণ প্রকল্পে বৃক্ষরোপণ ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান, হোমনা থানা, আদর্শ উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেন।
এ সময় সঙ্গে ছিলেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইউএনও রুমন দে, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মহাসিন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়, শামীম আরা ও আসমা জাহান সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী আবুল হাশিম, মাথাভাঙা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া প্রমুখ। 
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited