শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:২৪ পিএম, ২০২২-০৬-১১
আব্দুস সবুর খান, টঙ্গী: টঙ্গীর সাতাইশ লস্করপাড়া এলাকা থেকে শুক্রবার বিকালে জান্নাতুল ফেরদৌস মুক্তা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুক্তা ময়মনসিংহ জেলার পাগলা থানার পাচুলি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। এলাকাবাসী জানায়, মুক্তা তার স্বামীকে নিয়ে লস্করপাড়া আলী আকবরের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। পারিবারিক কলহের কারণে কিছুদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এরই জের ধরে শুক্রবার বিকালে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited